By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁ
    • আড়াইহাজার
  • দেশজুড়ে
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • দেশ বিদেশ
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: বিএনপি’র মনোনয়ন,৬৩ আসন নিয়ে কৌতূহল
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • দেশজুড়ে
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • জবস
    • নারী ও শিশু
    • দেশ বিদেশ
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
দেশজুড়ে

বিএনপি’র মনোনয়ন,৬৩ আসন নিয়ে কৌতূহল

Dailynarayanganj 24 .com
Last updated: নভেম্বর ৭, ২০২৫ ৫:৪০ পূর্বাহ্ণ
Dailynarayanganj 24 .com
Published: নভেম্বর ৭, ২০২৫
Share
SHARE

সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৬টি আসনে দলীয় প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করছে বিএনপি। এর মধ্যে নেতিবাচক তথ্য পাওয়ায় মাদারীপুর-১ আসনের প্রার্থী স্থগিত করা হয়েছে।  বাকি ৬৩টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়নি। এই আসনগুলোতে এখন চোখ প্রথম দফায় মনোনয়ন না পাওয়া দলের নেতা ও সমমনা দল এবং জোট নেতাদের। ফাঁকা রাখা এই আসনগুলো ঘিরে আছে নানা হিসাবনিকাশ। সম্ভাব্য নির্বাচনী জোট, রাজনৈতিক সমঝোতার উপর নির্ভর করবে এসব আসনে কারা মনোনয়ন পাচ্ছেন। তবে ফাঁকা আসনে বিএনপি’র দলীয় অনেকে মনোনয়ন পাবেন। বাকিগুলো থাকবে জোটসঙ্গীদের জন্য। 

দলীয় সূত্র জানিয়েছে, দুই-একদিনের মধ্যে বিএনপি’র নির্বাচন সংক্রান্ত লিয়াজোঁ কমিটির নেতারা সমমনাদের সঙ্গে বৈঠক করবেন। পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিত্রদের সঙ্গে বৈঠক করে আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অন্যদিকে বিএনপি ঘোষিত আসনগুলোর মধ্যে কয়েকটি আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা করেছেন সমমনা দলগুলোর কয়েকজন নেতা। তাদের সঙ্গে আলোচনা না করেই ওই আসনগুলোতে প্রার্থী দেয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। যদিও তারা এখন আলোচনার মাধ্যমে অন্য আসনেও নির্বাচন করতে আগ্রহী বলে মিত্র দলগুলোর মনোনয়নপ্রত্যাশীরা মানবজমিনকে জানিয়েছেন।

প্রার্থী তালিকা ঘোষণার পর গত মঙ্গল ও বুধবার সমমনাদলগুলোর নেতারা অনানুষ্ঠানিক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করছেন। মির্জা ফখরুল মিত্রদলগুলোর নেতাদের আশ্বস্ত করে বলেছেন, তাদের জন্য আসন ফাঁকা রাখা হয়েছে। সমঝোতার মধ্যদিয়ে ওই সব আসন তাদের ছেড়ে দেয়া হবে। যেসব আসনে সমমনা দলগুলো মনোনয়নপ্রত্যাশীরা প্রচারণা চালাচ্ছেন। এরমধ্যে বেশ কিছু আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। যদিও ঘোষিত কিছু কিছু আসনও পরিবর্তনের সুযোগ আছে বলেও জানিয়েছেন বিএনপি মহাসচিব। শিগগিরই জোটের প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। 
সমমনা দল ও বিএনপি’র নেতারা জানিয়েছেন, জোটের তালিকা চূড়ান্ত করতে দুই-একদিনের মধ্যে তাদের সঙ্গে আলোচনা শুরু হবে। প্রথম পর্যায়ে দলের লিয়াজোঁ কমিটির নেতাদের সঙ্গে মিত্রদের বৈঠক হবে। এরপরে তারেক রহমানের সঙ্গে যুগপৎ আন্দোলনের দলগুলোর বৈঠক হবে। এসব বৈঠকে জোটের প্রার্থী তালিকা ও আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। 

যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটের জন্য বেশ কিছু আসন খালি রেখেছে বিএনপি। এর মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব লক্ষ্মীপুর-৪ আসন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নির্বাচন করতে চেয়েছেন। ওই আসনে বিএনপি এখন পর্যন্ত কোনো প্রার্থী ঘোষণা করেনি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির জন্য ব্রাহ্মণবাড়িয়া-৬, বিজেপি’র চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর জন্য ঢাকা-১৭, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জন্য পটুয়াখালী-৩, সাধারণ সম্পাদক রাশেদ খানের জন্য ঝিনাইদহ-২, সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসানের জন্য ঠাকুরগাঁও-২ আসন ফাঁকা রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মাহমুদুর রহমান মান্না মানবজমিনকে বলেন, প্রার্থী ঘোষণার পর বিএনপি’র সঙ্গে এখনো কোনো কথা হয়নি। তবে আমি বগুড়া-২ আসন থেকে নির্বাচন করতে চাই। আর বিএনপি’র সঙ্গে সমঝোতার ভিত্তিতে আমরা নির্বাচনে যাবো।  
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান মানবজমিনকে বলেন, বিএনপি’র সঙ্গে আলোচনার মাধ্যমে এসব ঠিক হবে।
১২ দলীয় জোটের ৩টি আসন খালি রাখা হয়েছে। এই তিনটি আসনে গ্রিন সিগন্যাল পেয়ে প্রচারণাও চালাচ্ছেন তারা। এরমধ্যে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের জন্য পিরোজপুর-১, বাংলাদেশ এলডিপি’র চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিমের জন্য লক্ষ্মীপুর-১, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার জন্য কিশোরগঞ্জ-৫।
শাহাদাত হোসেন সেলিম বলেন, লক্ষ্মীপুর-১ আসনে আমাকে শতভাগ কনফার্ম করেছে বিএনপি। সেই অনুযায়ী আমি নির্বাচনী এলাকায় প্রচারণাও চালাচ্ছি। জোটের প্রার্থী চূড়ান্ত করতে খুব অল্প সময়ে বিএনপি’র সঙ্গে তাদের বৈঠক হবে বলেও জানিয়েছেন তিনি।

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদের ছেলে অধ্যাপক ওমর ফারুক। তার জন্য চট্টগ্রাম-১৪ এবং মহাসচিব রেদোয়ান আহমেদের জন্য কুমিল্লা-৭ আসন ফাঁকা রাখা হয়েছে বলে বিএনপি’র দায়িত্বশীল সূত্রে জানা গেছে। রেদোয়ান আহমেদ মানবজমিনকে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আমাদের ৫টি আসন ছাড় দিয়েছিল। এবার তো আমাদের প্রত্যাশা আরও বেশি। তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি বলতে পারবো। 

এ ছাড়া এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজের জন্য ঢাকা-১৩, এনপিপি’র চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের জন্য নড়াইল-২ এবং ঝালকাঠি-১ আসনে বিএনপি’র সমর্থন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। এসব আসনেও কাউকে মনোনয়ন দেয়নি বিএনপি।
মোস্তাফিজুর রহমান ইরান মানবজমিনকে বলেন, ঝালকাঠি-১ আসন থেকে নির্বাচন করতে চাই। নির্বাচনী এলাকায় আমি প্রচারণাও চালাচ্ছি। বিএনপি’র দলীয় প্রার্থী ঘোষণার পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গেও তিনি সাক্ষাৎ করছেন বলে জানিয়েছেন।  

ওদিকে ঢাকায় ১৫টি আসনের মধ্যে ৯টিতে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। ৬টি আসন ফাঁকা রেখেছে। এরমধ্যে ঢাকা-৮ আসন থেকে গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক নির্বাচন করতে চেয়েছিলেন। তবে বিএনপি সেখানে প্রার্থী করেছে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। অন্যদিকে ঢাকা-৬ আসনে নির্বাচন করতে চেয়েছিলেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী। কিন্তু ঢাকা-৬ আসনে বিএনপি দলীয় প্রার্থী করেছেন দলের চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক পরামর্শ সহায়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে।

সাইফুল হক মানবজমিনকে বলেন, আমি ঢাকা-৮ আসন থেকে নির্বাচন করতে চেয়েছিলাম। কিন্তু সেখানে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। এখন ঢাকা-১২ আসন হলেও দলীয়ভাবে সম্মত হতে পারি। 
সুব্রত চৌধুরী বলেন, বিএনপি’র সঙ্গে এ বিষয়ে এখনো আমাদের কোনো কথা হয়নি। আলোচনা করে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবো। 

এ ছাড়া জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলীয় সদস্য ফরম পূরণ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে দিয়ে তিনি বিএনপিতে যোগ দেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপি তাকে প্রার্থী করতে পারে এমন গুঞ্জনও রাজনীতির অঙ্গনে রয়েছে।

অন্যদিকে নির্বাচনে বিএনপি ও সমমনা জোটের ইসলামী দলগুলোর ১২ নেতা প্রার্থী হতে পারেন। এরমধ্যে ইতিমধ্যে কয়েকজনকে গ্রিন সিগন্যালও দেয়া হয়েছে। ওদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সঙ্গে বিএনপি’র আসন সমঝোতা নিয়ে গুঞ্জন থাকলেও জাতীয় নাগরিক পার্টি এককভাবে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর বাইরে বাম ঘরানার ৬ দলীয় জোটের সঙ্গেও আলোচনা করছে বিএনপি। 

সমমনাদের কতো আসন ছাড়বে বিএনপি তা এখনো পরিষ্কার নয়। তবে একাদশ সংসদ নির্বাচনে শরিকদের ৫৮ আসনে ছাড় দিয়েছিল বিএনপি। এরমধ্যে ২২টি আসন দিয়েছিল জামায়াতে ইসলামীকে। কিন্তু এবার নির্বাচনে জামায়াতকে বিএনপি’র প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে সমমনাদলগুলোর ২০ থেকে ২৫টি আসনে মনোনয়ন পাওয়ার মতো প্রার্থী রয়েছে বলে মনে করছেন বিএনপি’র নেতারা।

নারায়ণগঞ্জ -মুন্সিগঞ্জ কোস্টগার্ডের অভিযানে ৩৯লক্ষ টাকার জাটকা জব্দ
নারায়ণগঞ্জে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় অঞ্জন দাস ও অধ্যাপক মামুন মাহমুদের গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈঠক
বুধবার নারায়ণগঞ্জে আসছেন এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম
আমি কোন মাদক ব্যবসায়ী,সন্ত্রাসী কিংবা চাদাঁবাজ নই: মুফতি মনির হোসাইন কাসেমী
জুলাই সনদ বাস্তবায়ন করেই নির্বাচন হতে হবে: নাহিদ ইসলাম
Share This Article
Facebook Email Print
শনিবার, ডিসে ৬, ২০২৫

সর্বশেষ

জুম্মার নামাজে খোরশেদ খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া প্রার্থনা
অক্টোবর ৩১, ২০২৫
নারায়ণগঞ্জে প্রার্থী পরির্বতনের সুযোগ নেই, হতাশ বঞ্চিত প্রার্থীরা
ডিসেম্বর ১, ২০২৫
জাহানারার অভিযোগের বিষয়ে মুখ খুললেন তামিম
নভেম্বর ৭, ২০২৫
নারায়ণগঞ্জকে নিয়ে কোন অপচিন্তা করলেবিন্দুমাত্র ছাড় দেয়া হবে না: কম. সাঈদ
নভেম্বর ১৪, ২০২৫
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ – বাড়ছে খরচ
নভেম্বর ৩, ২০২৫
অদৃশ্য শক্তি ও ফ্যাসিষ্টরা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত– খোরশেদ
নভেম্বর ১, ২০২৫
শান্তিপূর্ণ নির্বাচন ও সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারে অঞ্জন দাস ও ইসলামী ঐক্য জোটের প্রার্থীর সাথে সৌজন্য সাক্ষাৎ
নভেম্বর ৩০, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
রাজনীতিসিদ্ধিরগঞ্জসোনারগাঁ

হাতপাখা বিজয় হলে দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে -ফারুক আহমাদ মুন্সী

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
নভেম্বর ৯, ২০২৫
অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল
জাতির প্রকৃত শক্তি শুধু তার প্রাকৃতিক সম্পদের মধ্যেই নয় : প্রধান উপদেষ্টা
সিদ্ধিরগঞ্জ বিএনপিতেও ঘাটি গড়েছেন মান্নান
জাহানারার অভিযোগ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?