By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁ
    • আড়াইহাজার
  • দেশজুড়ে
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • দেশ বিদেশ
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: জাহানারার অভিযোগের বিষয়ে মুখ খুললেন তামিম
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • দেশজুড়ে
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • জবস
    • নারী ও শিশু
    • দেশ বিদেশ
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

জাহানারার অভিযোগের বিষয়ে মুখ খুললেন তামিম

Dailynarayanganj 24 .com
Last updated: নভেম্বর ৭, ২০২৫ ১১:৪৬ পূর্বাহ্ণ
Dailynarayanganj 24 .com
Published: নভেম্বর ৭, ২০২৫
Share
SHARE

জাতীয় দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। 

এই খবর প্রকাশিত হওয়ার পর থেকে তোলপাড় শুরু হয়েছে ক্রিকেটপাড়ায়। বিসিবি জানিয়েছে তারা এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। 

এবার জাহানারা ইস্যুতে মুখ খুলেছেন জাতীয় দলের সাবেক তারকা ওপেনার ও অধিনায়ক তামিম ইকবাল খান।

https://df60639f4362beee16989332fe4a3a1e.safeframe.googlesyndication.com/safeframe/1-0-45/html/container.htmlআর বিসিবির পাশাপাশি ক্রীড়া পরিষদকেও এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার পরামর্শ তামিমের। 

শুক্রবার (৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে অ্যাকাউন্টে জাহানারাকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি। 

তামিম ইকবালের ফেসবুক স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু দেওয়া হলো—

‘জাহানারা আলম যে অভিযোগগুলো তুলেছেন, সবগুলোই গুরুতর এবং সেসব সত্যি হলে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়।

শুধু একজন জাতীয় ক্রিকেটার বা সাবেক অধিনায়ক বলেই নয়, যে কোনো পর্যায়ের ক্রিকেটার হোক বা যে কোনো খেলার ক্রীড়াবিদ কিংবা যে কোনো নারী, কারো প্রতিই এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে বটে। তবে আমি মনে করি, এসব অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ কিংবা সরকারি পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত, যেখানে বিসিবি সংশ্লিষ্ট কেউ থাকবেন না, যাতে বিন্দুমাত্র পক্ষপাতের সুযোগ না থাকে। যত দ্রুত সম্ভব এই কমিটি গঠন করা উচিত ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাপারটিকে দেখা উচিত। দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করে দোষী যে-ই হোক, যার যতটুকু দায় থাকুক, উপযুক্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

কয়েকদিন আগে জাতীয় দলের পরিবেশ নিয়েও জাহানারা কিছু অভিযোগ করেছেন, যা বিসিবি পরে উড়িয়ে দিয়েছে। একজন ক্রিকেটার যখন দল নিয়ে এত গুরুতর অভিযোগ করেন, সেসব অবশ্যই খতিয়ে দেখা উচিত। কিন্তু যাচাই না করেই বিসিবি যেভাবে অতি দ্রুত উড়িয়ে দিয়েছে, কখনোই তা কাম্য নয়।

জাহানারার অভিযাগের পর আরো বেশ কিছু ঘটনার কথা জানতে পারছি নানা মাধ্যমে। আমি প্রতিটি নারী ক্রিকেটারকে অনুরোধ করব, যারা নানা সময়ে এসব ঘটনার শিকার হয়েছেন, সেটা সরাসরি হোক বা আকারে-ইঙ্গিতে, যে কোনোভাবে হেনস্তার শিকার হয়েছে, সবাই মুখ খুলবেন এবং সাহস নিয়ে এগিয়ে আসবেন।

দেশের ক্রিকেট তথা ক্রীড়াঙ্গনের স্বার্থে, বর্তমান আর ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এটা প্রয়োজন। কথা দিচ্ছি, আমাকে ও আমাদেরকে আপনাদের পাশে পাবেন। 

জাহানারার অভিযোগগুলোর প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা যদি না নেওয়া যায়, যদি ন্যায়বিচার নিশ্চিত না করা যায়, তাহলে ভবিষ্যতে কোনো মেয়ে ক্রিকেট বা যে কোনো খেলায় আসতে ভয় পাবে, খেলাকে পেশা হিসেবে বেছে নিতে পিছপা হবে। আমরা সেটা হতে দিতে পারি না।’ 

জাহানারার অভিযোগগুলো বিসিবি গুরুত্ব দিয়ে দেখবে, আশা মাশরাফির
জাহানারার অভিযোগ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ
কারা এগিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের দৌড়ে, জানাল সুপারকম্পিউটার
টি-টোয়েন্টিকে চিরবিদায় বললেন উইলিয়ামসন
ধবলধোলাই বাংলাদেশ
Share This Article
Facebook Email Print
শনিবার, ডিসে ৬, ২০২৫

সর্বশেষ

জাতীয় সংগীত আমাদেরকে প্রেমের চেতনায় উজ্জীবিত হতে শেখায় –মামুন মাহমুদ
নভেম্বর ২৯, ২০২৫
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২ জন
নভেম্বর ২, ২০২৫
জাতিকে পথ দেখিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–গিয়াসউদ্দিন
নভেম্বর ৭, ২০২৫
জাহানারার অভিযোগ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ
নভেম্বর ৭, ২০২৫
আওয়ামী ফ্যাসিবাদ দালালদের বিরুদ্ধে একা এড. টিপু, সবার মুখে তালা
নভেম্বর ২৫, ২০২৫
দেশী-বিদেশী ষড়যন্ত্রের কারেন তারেক রহমান তার মায়ের পাঁশে থাকতে পারছে না– অ্যাড. টিপু
নভেম্বর ৩০, ২০২৫
হাতপাখা বিজয় হলে দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে -ফারুক আহমাদ মুন্সী
নভেম্বর ৯, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
খেলাধুলা

কারা এগিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের দৌড়ে, জানাল সুপারকম্পিউটার

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ডিসেম্বর ৩, ২০২৫
ঐক্যবদ্ধ থাকলে অপশক্তি আঘাত করতে পারবে না — জেলা প্রশাসক রায়হান কবির
৩১ দফা বাস্তবায়ন করার জন্য আমরা আপনাদের ঘরে ঘরে যাচ্ছি–রনি
নারায়ণগঞ্জের সাবেক কাউন্সিলর ও দুই বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
শহীদ রবিউলের শাহাদাৎ বার্ষিকী পালিত
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?