By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁ
    • আড়াইহাজার
  • দেশজুড়ে
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • দেশ বিদেশ
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: গণঅভ্যুত্থানের পর আবারও গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত হচ্ছে: ফখরুল
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • দেশজুড়ে
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • জবস
    • নারী ও শিশু
    • দেশ বিদেশ
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
প্রচ্ছদ

গণঅভ্যুত্থানের পর আবারও গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত হচ্ছে: ফখরুল

Dailynarayanganj 24 .com
Last updated: নভেম্বর ৭, ২০২৫ ৯:২১ পূর্বাহ্ণ
Dailynarayanganj 24 .com
Published: নভেম্বর ৭, ২০২৫
Share
SHARE

গণঅভ্যুত্থানের পর আবারও গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, ডা. এ জেড এম জাহিদ হোসেনকে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে যান এবং পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান।

বিএনপি মহাসচিব বলেন, ‘গণঅভ্যুত্থানের পর আজকে বাংলাদেশে বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চলছে—একটা চক্রান্ত চলছে গণতন্ত্রকে আবারও ধ্বংস করার জন্যে। সেই মুহূর্তে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সমৃদ্ধি দিবস—আমাদেরকে সেই পথেই যেতে হবে। যে পথে সত্যিকার অর্থেই আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারব, একটা সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারব, জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারব, বিচারের অধিকারকে নিশ্চিত করতে পারব—সেই লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাবে, বিএনপি এগিয়ে যাবে। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।’

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের গণভোট প্রশ্নে বিএনপির সঙ্গে আলোচনার যে প্রস্তাব বিএনপিকে দিয়েছে—সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে আমাদের বক্তব্য গতকাল দলের স্থায়ী কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত খুব পরিষ্কার করে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। ওটাই আমাদের বক্তব্যে।’

৭ই নভেম্বরের পটভূমি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের দেশপ্রেমিক সৈনিক এবং দেশপ্রেমিক মানুষ ঐক্যবদ্ধভাবে আধিপত্যবাদের চক্রান্তকে বানচাল করে দেয় এবং এই দেশের সবচেয়ে জনপ্রিয় মহানায়ক রাষ্ট্রনায়ক স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে গৃহবন্দী থেকে উদ্ধার করে নিয়ে আসে। এরপর তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়। এটা  ছিল বাংলাদেশের অগ্রগতির একটা টার্নিং পয়েন্ট।’

তিনি বলেন, ‘শহীদ জিয়াউর রহমান একদলীয় ব্যবস্থা থেকে বহুদলীয় গণতান্ত্রিকে ফেরত নিয়ে আসেন। মাল্টি পার্টি ডেমোক্রেসি তিনি চর্চা করেন, তিনি সংবাদপত্রের স্বাধীনতা দেন। বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করেন এবং জনগণের গণতান্ত্রিক যে অধিকার, সে অধিকারকে তিনি নিশ্চিত করার চেষ্টা করেন। তার রাষ্ট্র পরিচালনার মাত্র চার বছরের মধ্যে তিনি বাংলাদেশে একদিকে রাষ্ট্র ব্যবস্থার, রাজনৈতিক অবস্থা—অন্যদিকে অর্থনৈতিক ব্যবস্থার আমূল সংস্কার সাধন করেন এবং একদলীয় বাকশাল থেকে তিনি বহুদিনের গণতন্ত্রে নিয়ে আসেন।’

দেশে মুক্ত বাজার অর্থনীতি চালু করে জিয়াউর রহমান বাংলাদেশে উন্নয়নে অগ্রযাত্রা সূচনা করে উল্লেখ করে ফখরুল বলেন, ‘বাংলাদেশকে সুখী, সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণের ভিত্তি নির্মাণ করেছিলেন তিনি। সেই ভিত্তি পরবর্তীকালে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়।’

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদসহ মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমিনুল হক, দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

বিএনপির পুস্পস্তবক অর্পণের পরে মহানগর বিএনপি, মুক্তিযোদ্ধা দল, মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ড্যাব, এ্যাব, ছাত্র দল, তাঁতী দল, মস্যজীবী দলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ আলাদা আলাদাভাবে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করে।

খোরশেদ নিজের মেয়েকে টিকা দিয়ে জানালেন টাইফয়েডের টিকা শতভাগ নিরাপদ
দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ নয়, আজকে পুরো বাংলাদেশ অসুস্থ –টিপু
দেশে ফিরেছেন জাকির খান
বিশ্ববাজারে কমেছে সোনার দাম, দেশে ভরি কত?
নারায়ণগঞ্জের সাবেক কাউন্সিলর ও দুই বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
Share This Article
Facebook Email Print
শনিবার, ডিসে ৬, ২০২৫

সর্বশেষ

নারায়ণগঞ্জ-২ আসনের বিএনপির মনোনয়ন বঞ্চিতদের উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তিকামনায় দোয়া
ডিসেম্বর ৪, ২০২৫
ফতুল্লায় অসুস্থ বিএনপি নেতা হেলালউদ্দিনকে দেখতে গেলেন সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন
নভেম্বর ২৭, ২০২৫
কারা এগিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের দৌড়ে, জানাল সুপারকম্পিউটার
ডিসেম্বর ৩, ২০২৫
শান্তিপূর্ণ নির্বাচন ও সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারে অঞ্জন দাস ও ইসলামী ঐক্য জোটের প্রার্থীর সাথে সৌজন্য সাক্ষাৎ
নভেম্বর ৩০, ২০২৫
দেশের প্রথম এআই-চালিত ডিজিটাল এলসি প্ল্যাটফর্ম ‘প্রাইম বাণিজ্য’ চালু করল প্রাইম ব্যাংক
নভেম্বর ২৫, ২০২৫
খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জ থানা  শ্রমিকদলের দোয়া
নভেম্বর ৩০, ২০২৫
এত মানুষের দোয়া আল্লাহ তায়ালা ফিরিয়ে দেবেন না–মাসুদুজ্জামান
নভেম্বর ৩০, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জেলাজুড়েদেশজুড়েপ্রচ্ছদমহানগররাজনীতিসদর

গণসংহতি আন্দোলনের মাথাল মিছিল: আসছেন জোনায়েদ সাকি

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
নভেম্বর ২৭, ২০২৫
মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব নয়, একতার ডাক আজহারুল ইসলাম মান্নানের
শহীদ রবিউলের শাহাদাৎ বার্ষিকী পালিত
জালকুড়ি পশ্চিম-উত্তর জুট ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল
তারেক রহমানের জন্মবার্ষিকী ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?