By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: টি-টোয়েন্টিকে চিরবিদায় বললেন উইলিয়ামসন
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

টি-টোয়েন্টিকে চিরবিদায় বললেন উইলিয়ামসন

Dailynarayanganj 24 .com
Last updated: নভেম্বর ২, ২০২৫ ৩:২২ অপরাহ্ণ
Dailynarayanganj 24 .com
Published: নভেম্বর ২, ২০২৫
Share
SHARE

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে সময় বাকি চার মাসেরও কম। এমন সময় আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসররের ঘোষণা দিলেন কেইন উইলিয়ামসন। সীমিত ওভারের ক্রিকেটে নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক বিদায়ী ঘোষণায় জানালেন, দূর থেকেই দলকে সমর্থন করে যাবেন।

নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) এক বিবৃতিতে ৩৫ বছর বয়সী উইলিয়ামসন বলেন, ‘আমাদের দলে প্রচুর টি-টোয়েন্টি প্রতিভা রয়েছে। তাদের প্রস্তুত করার জন্য সামনের সময়টা খুব গুরুত্বপূর্ণ। মিচ (স্যান্টনার) একজন দুর্দান্ত অধিনায়ক ও নেতা, এ দলে অধিনায়ক হিসেবেও প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখন তাদের সময় ব্ল্যাকক্যাপসকে এ সংস্করণে সামনে এগিয়ে নেয়ার, এবং আমি দূর থেকে তাদের সমর্থন করব।’ ২০১১তে নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয় উইলিয়ামসনের।

৯৩ ম্যাচে এ সংস্করণে অধিনায়ত্বও করেন তিনি। উইলিয়ামসনের নেতৃত্বেই ২০১৬ ও ২০২২ বিশ্বকাপ সেমিফাইনালে খেলে কিউইরা। ২০২১ বিশ্বকাপেও তার নেতৃত্বেই ফাইনালে খেলে নিউজিল্যান্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানানো উইলিয়ামসন ওয়ানডে ও টেস্ট ক্রিকেটের পাশাপাশি ফ্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে খেলা চালিয়ে যাবেন।

নিউজিল্যান্ড দলে ফিরলেন দুই অভিজ্ঞ পেসার
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। অকল্যান্ডে আগামী ৫ই নভেম্বর থেকে শুরু হবে সিরিজটি। এই সিরিজ দিয়েই কিউইদের দলে ফিরেছেন দুই অভিজ্ঞ পেসার কাইল জেমিসন ও ইশ সোধি। দলে জায়গা পেয়েছেন এ সংস্করণে এখনও না খেলা নাথান স্মিথ।
দেশের হয়ে টেস্ট এবং ওয়ানডেতে ভালো শুরু করেছেন পেস বোলিং অলরাউন্ডার স্মিথ। শ্রীলঙ্কা সিরিজে স্কোয়াডে থাকলেও, মাঠে নামা হয়নি তার। এবার টি-টোয়েন্টিতেও স্মিথের অভিষেক হওয়ার সম্ভাবনা বেশ জোরালো। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চোট পাওয়া জেমিসন ছিটকে যান ওয়ানডে সিরিজ থেকে। ক্যারিয়ারে নানা সময় চোটের কারণে লম্বা সময় বাইরে থাকা জেমিসন এবার ফিরলেন দ্রুতই। অন্যদিকে, অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার পর ফিরেছেন সোধিও। যদিও, চোটের কারণে এখনও বাইরে ম্যাট হেনরি, লকি ফার্গুসন, উইল ও’রোক, গ্লেন ফিলিপসসহ আরও অনেকে নিউজিল্যান্ডের বেশ কয়েকজন।

নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাকারি ফোকস, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশম, রাচিন রবীন্দ্র, টিম রবিনসন, টিম সাইফার্ট, নাথান স্মিথ, ইশ সোধি।

লিভারপুলে কি আর ফিরবেন সালাহ
বিসিবির নতুন টুর্নামেন্টের ঘোষণা, ক্রিকেটারদের আন্দোলনের ডাক
জাহানারা আলম ইস্যুতে তদন্ত রিপোর্ট নিয়ে যা জানাল বিসিবি
টানা ২৫ বছর গোল করলেন রোনালদো, কোন বছরে কত গোল
পুলিশরাই ক্রিকেট খেলেন পুলিশ ক্লাবে
Share This Article
Facebook Email Print
সোমবার, ফেব্রু ৯, ২০২৬

সর্বশেষ

‘বাংলাদেশে নজর দিলে ভারতকে মিসাইলে জবাব দিবে পাকিস্তান’
ডিসেম্বর ২৪, ২০২৫
সান্তোসের সঙ্গে নেইমারের নতুন চুক্তি বিশ্বকাপের আগে যে বার্তা দিচ্ছে
জানুয়ারি ৮, ২০২৬
নালিতাবাড়ীতে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ডিসেম্বর ১৭, ২০২৫
আওয়ামী লীগের শাসনামলে গুম হওয়া অন্তত ২৫১ জন এখনো নিখোঁজ
জানুয়ারি ৫, ২০২৬
‘আপনি জিতে গেছেন হাদি’
ডিসেম্বর ২০, ২০২৫
গ্রিস উপকূলে নৌকা থেকে উদ্ধার ৪৩৭ বাংলাদেশি অভিবাসী
ডিসেম্বর ২২, ২০২৫
সোভিয়েত বাহিনীর কোন কৌশল স্তালিনগ্রাদে হিটলার বাহিনীকে নাস্তানাবুদ করে দিয়েছিল
জানুয়ারি ৩১, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
বিনোদন

এই তারকাদের বিচ্ছেদের নেপথ্যে আসল কারণ কী ছিল

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১৭, ২০২৬
তেল নাকি পেট্রোলিয়াম জেলি—ত্বকের জন্য কোনটি ভালো
আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৪ প্রার্থীর প্রতিনিধিকে ৪৫ হাজার টাকা জরিমানা
নারায়ণগঞ্জে মোহাম্মদ আলীসহ মনোনয়ন নিলেন ১০জন
দেশে ফিরেছেন এ টি এম কামাল
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?