By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: বিরিয়ানীর দোকান থেকে ধাওয়া করে যুবককে আটক, হেরোইন উদ্ধার
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জেলাজুড়েপ্রচ্ছদসিদ্ধিরগঞ্জ

বিরিয়ানীর দোকান থেকে ধাওয়া করে যুবককে আটক, হেরোইন উদ্ধার

admin
Last updated: অক্টোবর ২৩, ২০২৫ ৮:৩৩ পূর্বাহ্ণ
admin
Published: অক্টোবর ২৩, ২০২৫
Share
SHARE

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৫১ পুড়িয়া হেরোইনসহ রিপন (৩২) নামে একজনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, আটককৃত ব্যক্তি মাদকের সঙ্গে জড়িত। সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাতে মাদানীনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত রিপন পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার আতরখালী গ্রামের আহমেদ মৃধার ছেলে। তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জ মধ্য রসুলবাগ এলাকার মামুনের বাড়ীর ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযানে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, মাদানীনগর চৌরাস্তায় ‘আল্লাহ দান বিরিয়ানী’ নামক দোকানের সামনে এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে রিপন কৌশলে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে পরিহিত প্যান্টের পেছনের পকেট থেকে সাদা কাগজে মোড়ানো অবস্থায় ৫১ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ১৫ হাজার ৩০০ টাকা।

সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শহীনূর আলম বলেন, আটককৃত রিপন রসুলবাগ এলাকার মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চিহ্নিত। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় পূর্বেরও ৪টির বেশি মাদক মামলা রয়েছে। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

হাজারও নেতাকর্মীকে নিয়ে আলীগঞ্জের ৭ নং- ওয়ার্ডে গণসংযোগ চালিয়েছেন – মশিউর রহমান
নারায়ণগঞ্জের পরিবেশ রক্ষায় সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে: আজাদ
পাঁচ শতাধিক দুঃস্থদের মাঝে “আমরা নারায়ণগঞ্জবাসী”র কম্বল বিতরণ
মুক্তির মূল সনদ গণভোট, গণভোটে হ্যাঁ বলি গণভোটের পক্ষে প্রচারণায় ভোটের গাড়ি
২ ডিসেম্বর বেলস পার্কে ১০ লক্ষ মানুষের সমাবেশ– প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে
Share This Article
Facebook Email Print
সোমবার, ফেব্রু ৯, ২০২৬

সর্বশেষ

বিচারের দাবিতে যমুনার সামনে ওসমান হাদির স্ত্রী
ফেব্রুয়ারি ৬, ২০২৬
এলপি গ্যাসের সংকট নিরসন, দায়ীদের শাস্তির দাবীতে বিক্ষোভ
জানুয়ারি ২০, ২০২৬
  রেজাউল-আঙ্গুর-দুলাল বিএনপি থেকে বহিস্কার         
জানুয়ারি ২১, ২০২৬
আড়াইহাজারে আতাউর রহমানের মনোনয়নপত্র সংগ্রহ  
ডিসেম্বর ২৩, ২০২৫
বন্দরে ২০ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার
জানুয়ারি ১, ২০২৬
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের খেলা বয়কট: ক্রিকেটারদের আলটিমেটাম
জানুয়ারি ১৫, ২০২৬
বাংলাদেশ ইস্যুতে আইসিসিকে যে সতর্কবার্তা দিলেন গাভাস্কার
ফেব্রুয়ারি ৫, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
আন্তর্জাতিক

গাজাজুড়ে নতুন করে ইসরায়েলের বিমান হামলা, নারী–শিশুসহ নিহত ৩২

Dailynarayanganj24
Dailynarayanganj24
ফেব্রুয়ারি ১, ২০২৬
রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ৮৭ পদে নিয়োগ: প্রকৌশলীসহ একাধিক পদে চাকরির সুযোগ
শাহরুখপুত্র আরিয়ানের সঙ্গে প্রেম! কে এই লারিসা
নারায়ণগঞ্জে ভারতীয় কসমেটিকসসহ দুই পাচারকারী আটক
এবার ক্রোয়েশিয়ায় ভারতীয় দূতাবাসে হামলা-ভাঙচুর
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?